ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ছেলে ববিকে নিয়ে ভোট দিলেন শেখ রেহানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলে ববিকে সঙ্গে নিয়ে গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বেলা ১১টা ৫০ মিনিটে ভোট দেন তিনি। রোববার ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের এলাকায় তিনি ভোট প্রদান করেন।


ভোট প্রদানের সময় তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে বলে জানান। সব নাগরিককে ভোট দিতে বলেন তিনি। তবে গণমাধ্যমে বক্তব্য রাখেননি তিনি।


এর আগে, আজ রোববার সকালে ঢাকা সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও ছিলেন তার সঙ্গে।

ads
ads
ads

Our Facebook Page

↑